চাঁদপুরে ভাড়া বাসা থেকে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি ভাড়া বাসা থেকে তারেক রহমান (৩০) নামে এক সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনা ঘটে গতকাল বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছেংগারচর পৌরসভার বালুরচর গ্রামে।
নিহত তারেক রহমান মতলব দক্ষিণ উপজেলার উত্তর উপাধি গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি ছেংগারচর বাজারের আইএফআইসি ব্যাংকে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, তারেক রহমানের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক মান-অভিমান চলছিল। পারিবারিক কলহের জেরে তার স্ত্রী নিপা আক্তার বাপের বাড়িতে চলে যান। স্বজনরা দাবি করেন, এই কারণে তারেক রহমান মানসিকভাবে হতাশায় ভুগছিলেন এবং বিভিন্ন সময় আত্মহত্যার হুমকিও দিতেন।
আরও পড়ুনঘটনার দিন সন্ধ্যায় নিজ ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে মতলব উত্তর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধরা হচ্ছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা করা হবে, তদন্তে সত্যিকার কারণ বেরিয়ে আসবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1772716794.jpg)
_medium_1772716460.jpg)
_medium_1772716004.jpg)




-69a7d3f337b9f-69a9035941547_medium_1772687386.jpg)
