ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ১১:৩৫ রাত

সিরাজগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

সিরাজগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: এবছর রোজার শুরুতেই সিরাজগঞ্জে জমে উঠেছে ঈদের কেনা কাটা। গত রোববার  শহরের বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানে দেখা যায়, ক্রেতাদের উপচেপড়া ভিড়। পছন্দের জিনিসপত্র কিনতে মার্কেট থেকে মার্কেটে  ছুটছেন বিভিন্ন বয়সী মানুষ। এবারে সালোয়ার, কামিজ, থ্রি পিস সাড়ারা ও লেহাংগা, গাড়ারার চাহিদা বেশি বলে জানা যায়।

লেহাংগা ও গাড়ারা প্রতি পিস ২ হাজার থেকে ১৫ হজার টাকা পর্যন্ত টাকা বিক্রি হচ্ছে। এছাড়া শিশু পোষাকের চাহিদাও বেশি বলে জানা যায়। অভিজাত বিপণি বিতানগুলোতে  শিশুদের ড্রেস এক হাজার টাকা থেকে দুই, আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে ক্রেতা নজরুল ইসলাম  জানান।

সিরাজগঞ্জ শহরের অভিজাত বিপণি বিতান মুক্তা প্লাজা, সরকার প্লাজা, সিদ্দিক প্লাজা, মোস্তফা প্লাজা, মেলা, উৎসব, নিউ মার্কেটসহ বিভিন্ন ছোটবড় মার্কেটে ক্রেতাদের উপচে পরা ভিড় পরিলক্ষিত হয়। প্রতিবারের মত এবারও বেশির ভাগ মার্কেট ও বিপণি বিতানে মহিলা ক্রেতাদের উপস্থিতি বেশি থাকলেও অনেকে আবার পরিবার-পরিজন এমনকি শিশুদের সাথে নিয়েও কেনাকাটা করতে আসছেন।

আরও পড়ুন

ক্রেতা রিতু খান, সাবিহা জানান, আসন্ন ঈদকে সামনে রেখে ছেলে মেয়ের চাহিদা মোতাবেক কাপড় ক্রয়ের জন্য এসেছি। দোকানে নিত্য নতুন ডিজাইনের ছেলে মেয়েদের কাপড় থাকলেও দাম তুলনামূলকভাবে অনেক বেশি।

এছাড়াও শহরের প্রতিটি রাস্তাসহ অলিতে গলিতে ফুটপাতে বসেছে বিভিন্ন রেডিমেড কাপড়ের দোকান। যেখানে ছোট শিশু থেকে বয়োবৃদ্ধ মানুষের কাপড় পাওয়া যায় বলে জানান, ক্রেতা শাহিদা আক্তার ও মিজু আহমেদ। এছাড়াও বিভিন্ন কসমেটিকস ও জুতার দোকানসহ বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান গুলোতেও ক্রেতাদের ভিড় পরিলক্ষিত হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী