ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ১০:২৮ রাত

যেখানে মাদক থাকে সেখানে শান্তি থাকে না : এমপি মহিত

যেখানে মাদক থাকে সেখানে শান্তি থাকে না : এমপি মহিত। ছবি : দৈনিক করতোয়া

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার বলেন, যেখানে মাদক থাকে সেখানে শান্তি থাকে না। আমার এলাকায় মাদক থাকলে আমরা সম্মানিত হতে পারবো না। সুতরাং আমার এলাকায় কোনো মাদক থাকতে পারবে না। পরিষ্কার করে বলতে চাই-মাদকসহ কাউকে ধরা হলে কোনো সুপারিশ চলবে না। মাদক কারবার বৃদ্ধি হলে চুরি, ছিনতাই বেড়ে যাবে। এতে করে আমার-আপনার সন্তান কেউই ভালো থাকবে না। আজ বুধবার (৪ মার্চ) আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম গাজী পাতলাপীর এতিমখানা ও এলাকাবাসীর আয়োজনে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ছাতিয়ানগ্রাম গাজী পাতলাপীর এতিমখানার সভাপতি মাহবুবুর রহমান ফটিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সরকারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপি’র সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, ঢাকা উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, সান্তাহার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু ও মহিলা দলের সভাপতি এইচএম মুক্তা প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ হাফেজ আলাউদ্দিন প্রমানিক।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের দগ্ধ ১০

বিপুল পরিমাণ জাল টাকাসহ কারবারী চক্রের সদস্য গ্রেপ্তার

শিশু যৌন নির্যাতনের অভিযোগে এফবিআইয়ের হাতে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

প্রথমবার নির্বাচিত এমপিদের জন্য কর্মশালার আয়োজন বিএনপির