ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ০৯:৫৮ রাত

টঙ্গীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, ছিনতাইকারীর পায়ের রগ কাটল জনতা

টঙ্গীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, ছিনতাইকারীর পায়ের রগ কাটল জনতা

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় স্থানীয় জনতা আল-আমিন নামে এক ছিনতাইকারীকে আটক করে তার কাছে থাকা চাপাতি দিয়ে তার পায়ের রগ কেটে দেয়। ঘটনাটি ঘটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এরশাদনগর এলাকায়। 

এ ঘটনার পর আহত পুলিশ সদস মোহাম্মদ শান্ত ও ছিনতাইকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, বক্তিগত কাজে টঙ্গীতে আসেন ওই পুলিশ সদস্য। পরে গাড়ি থেকে এরশাদনগর নেমে গন্তব্যস্থানে যাচ্ছিলেন। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল ছিনতাইকারী তার পথরোধে করে সঙ্গে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ সদস্য  বাধা দিলে ছিনতাইকারীদের একজন তার গলায় ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনাটি  আশপাশের লোকজন দেখতে পেয়ে এগিয়ে এসে এক ছিনতাইকারীকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। একপর্যায়ে তার কাছে থাকা চাপাতি দিয়ে তার পায়ের রগ কেটে ফেলে। থানা পুলিশ এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্য ও ছিনতাইকারী আল আমিনকে উদ্ধার করে। 

আরও পড়ুন

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, ছিনতাইকারীর পায়ের রগ কাটল জনতা

বগুড়া শহরে সাদ্দাম হোসেন নামের এক যুবক ছুরিকাহত

বগুড়ার শিবগঞ্জ ৩টি সেমাই কারখানায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

বগুড়া শহরে বাবাকে কুপিয়েছে ছেলে

জামালপুরে ২৬ কেজি গাঁজাসহ প্রাইভেটকার চালক আটক আমির হোসেন

বগুড়া শহরের স্টেশন রোডে খেজুরের দোকানীর ১০ হাজার টাকা জরিমানা