ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬ ০৯:৪০ পিএম

জামালপুরে ২৬ কেজি গাঁজাসহ প্রাইভেটকার চালক আটক আমির হোসেন

জামালপুরে ২৬ কেজি গাঁজাসহ প্রাইভেটকার চালক আটক আমির হোসেন

জামালপুরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫ লাখ ১৮ হাজার টাকা মূল্যের প্রায় ২৬ কেজি গাঁজাসহ আমির হোসেন (৪১) নামে চালককে আটক করেছে জামালপুর র‍্যাব-১৪ সিপিসি-১। এ ছাড়া প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। 

আজ বুধবার (৪ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর র‍্যাব-১৪ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ। এর আগে গতকাল মঙ্গলবার (৩ মার্চ) রাতে ময়মনসিংহ-জামালপুর সড়কের কানিল রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাবের জামালপুর সিপিসি-১ এর সদস্যরা মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা সদরের কানিল রেলগেট এলাকায় গাড়িতে তল্লাশি চালায়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশির পর ২৫ কেজি ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং চালক আমির হোসেনকে আটক করা হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আটক আমির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন

র‍্যাব আরও জানায়, বুধবার সকালে আটক আমির হোসেনকে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। র‍্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে ভূমি অধিগ্রহণ জটিলতায় দুই বছর ধরে সেতুর নির্মাণ কাজ বন্ধ!

বগুড়াতেও বিশ্বকাপ উম্মাদনা : এক দোকানেই পাওয়া যাচ্ছে ৪৮ দেশের পতাকা

গাইবান্ধায় ট্রেনে কেটে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

ঢাকার ফিফা গলির দেয়ালে শোভা পাচ্ছে মেসি, নেইমার, রোনালদো

ছেলে সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী দত্তক নিতে আবেদন করছেন অনেকে