ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ০৯:৫৫ রাত

বগুড়া শহরে সাদ্দাম হোসেন নামের এক যুবক ছুরিকাহত

বগুড়া শহরে সাদ্দাম হোসেন নামের এক যুবক ছুরিকাহত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় মো. সাদ্দাম হোসেন (৩৫) নামে এক যুবককে ছুরিকাহত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শহরের সাতমাথার অদূরে কবি নজরুল ইসলাম সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত সাদ্দাম হোসেন শহরের লতিফপুর মধ্যপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে সাদ্দাম হোসেন উল্লেখিত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।

হাসপাতাল সূত্র জানায়, তার শরীরে গভীর ক্ষত রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম জানান, জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

আরও পড়ুন

তবে এ ঘটনায় আজ বুধবার (৪ মার্চ) পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। কী কারণে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেছে সে বিয়য়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প