ইরানের দুই হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা করেছে। একইসাথে ২০০৩ সালের ইরাক অভিযানের তুলনায় এই অভিযান প্রায় দ্বিগুণ মাত্রার হয়েছে।
তারা ইরানের ১৭টি জাহাজ ধ্বংস করেছেন বলে জানিয়েছেন ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার। ইউএস নেভির সিনিয়র এডমিরাল ব্রাড কুপার বলেছেন, ‘আজ পারস্য উপসাগর, হরমুজ প্রণালী অথবা ওমান সাগরের কোথাও একটাও ইরানি জাহাজ নেই।’
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ৫০ হাজার সেনা ও ২০০ যুদ্ধবিমান অংশ নিচ্ছেইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ৫০ হাজার সেনা ও ২০০ যুদ্ধবিমান অংশ নিচ্ছেভ তিনি বলেন, ৫০ হাজারের বেশি সেনা, দুইশো যুদ্ধবিমান, দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং বম্বারের সমন্বয়ের এই অভিযান ‘এই প্রজন্মের মধ্যে মধ্যপ্রাচ্যে এটিই সবচেয়ে বড় মার্কিন সেনা মোতায়েনের ঘটনা।’
আরও পড়ুনতিনি বলেন, ‘সহজভাবে বলতে গেলে, আমরা সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছি যেগুলো থেকে আমাদের ওপর হামলা হতে পারে। আমরা ইরানি নৌবাহিনীকেও লক্ষ্য করেছি, যার মধ্যে রয়েছে তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিন।’
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1777130992.jpg)


_medium_1777113283.jpg)
_medium_1777113000.jpg)



