ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ১১:৩৭ রাত

রংপুরের গঙ্গাচড়ায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ পরীক্ষার্থীদের চরম ভোগান্তি

রংপুরের গঙ্গাচড়ায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ পরীক্ষার্থীদের চরম ভোগান্তি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় ঘন ঘন লোডশেডিংয়ে গ্রাহকসহ শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গত দুই সপ্তাহ ধরে চলমান বিদ্যুৎ বিভ্রাটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কৃষক ও এসএসসি পরীক্ষার্থীরা। এ অবস্থায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই।

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, গঙ্গাচড়ায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় ২০ মেগাওয়াট। এর বিপরীতে বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৮ থেকে ৯ মেগাওয়াট। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং দিতে হচ্ছে।

গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জেসমিন আক্তার বলেন, গত ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এমন সময় বিদ্যুতের এই পরিস্থিতিতে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। উপজেলার বড়বিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হাসান বলেন, পরীক্ষার আগে নিয়মিত পড়াশোনা করা যাচ্ছে না। রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় প্রস্তুতি নিতে সমস্যা হচ্ছে।

আরও পড়ুন

উপজেলার বড়বিল ইউনিয়নের কৃষক লিমন মিয়া বলেন, এখন ধান বের হওয়ার সময়। কয়েকদিন ধরে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে। সময়মতো সেচ দিতে না পারলে ফলন ব্যাহত হবে। গঙ্গাচড়া বাজারের মনছুর মেটালের স্বত্বাধিকারী মনছুর আলী বলেন, ঘন ঘন লোডশেডিংয়ে ব্যবসা পরিচালনায় মারাত্মক সমস্যা হচ্ছে। বিদ্যুৎ না থাকায় কাজ বন্ধ রাখতে হচ্ছে। নির্ধারিত সময়ে অর্ডারের কাজ সরবরাহ করা যাচ্ছে না। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছি।

এবিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন গঙ্গাচড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ফরহাদ হোসেন বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অগ্রাধিকারভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে। সরবরাহ স্বাভাবিক হলে লোডশেডিং কমে আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ পরীক্ষার্থীদের চরম ভোগান্তি

নাটোরের লালপুরে হ্যাকিং চক্রের এক সদস্য গ্রেফতার

বগুড়া শজিমেক হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নসহ শয্যা উন্নতিকরণের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

ফেসবুকে প্রেম হাজার মাইল পাড়ি দিয়ে চীন থেকে মিঠাপুকুরে বর

দিনাজপুরের বিরামপুরে বিদেশি মাগুর মাছ জব্দ করে নদীতে ছাড়ায় জনমনে শঙ্কা