ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ১১:২৪ রাত

দিনাজপুরের বিরামপুরে বিদেশি মাগুর মাছ জব্দ করে নদীতে ছাড়ায় জনমনে শঙ্কা

দিনাজপুরের বিরামপুরে বিদেশি মাগুর মাছ জব্দ করে নদীতে ছাড়ায় জনমনে শঙ্কা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর পাইকারি মাছ বাজারে আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে বিদেশি মাগুর মাছে রঙ মিশিয়ে দেশি হিসেবে বিক্রির চেষ্টাকালে স্থানীয় আড়ৎদারগণ তা প্রতিহত করে প্রশাসনে খবর দিলে দুই ড্রাম মাছ জব্দ করে নদীতে অবমুক্ত করে উপজেলা প্রশাসন। আর এতেই জনমনে শঙ্কা লেগেছে এই রাক্ষুসে মাছ নদীতে কেন ছাড়া হলো?

জানা গেছে, বিরামপুর নতুন বাজার পাইকারি মাছ বাজারে জনৈক ব্যক্তি দুই ড্রাম বিদেশী মাগুর মাছ বিক্রি করতে নিয়ে আসে। কিন্তু বিদেশি ঐ মাছে রঙ মিশিয়ে দেশি হিসেবে বিক্রির চেষ্টা করা হলে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়।

তারা প্রশাসনে খবর দিলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট নাজিয়া নওরীন এবং থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছালে মাছের মালিক সটকে পড়ে। এ অবস্থায় দুই ড্রামে প্রায় ৩/৪ মণ রঙ মিশ্রিত মাগুর মাছ জব্দ করে প্রশাসন বিরামপুর শাখা যমুনা নদীতে অবমুক্ত করে।

আরও পড়ুন

এদিকে রাক্ষুসে প্রজাতির বিদেশী মাগুরমাছ নদীতে ছাড়ায় দেশিয় মাছ রক্ষা নিয়ে শঙ্কায় পড়েছে সচেতন নাগরিকেরা। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মানুষ সচেতন হলে অপরাধীদের অনেক অপকর্ম প্রতিহত করা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরামপুরে বিদেশি মাগুর মাছ জব্দ করে নদীতে ছাড়ায় জনমনে শঙ্কা

দিনাজপুরের ঘোড়াঘাটে দেহ ব্যবসার অভিযোগে পল্লী চিকিৎসক ও তার স্ত্রীসহ গ্রেফতার ৪

চাঁপাইনবাবগঞ্জের ভুয়া কার্ডে চাল বিতরণ মামলায় গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালি

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি সেকেন্দার সম্পাদক আলমগীর