ভিডিও মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ১১:০৪ রাত

নওগাঁর মান্দায় ফলন্ত পেয়ারাবাগান কেটে সাবাড়

নওগাঁর মান্দায় ফলন্ত পেয়ারাবাগান কেটে সাবাড় 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নেওগাঁর মান্দা উপজেলায় একটি ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতের কোনো এক সময় উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার চারজনের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাগান মালিক সোহানুর রহমান জানান, একই গ্রামের মোজাহার হোসেন গংদের কাছ থেকে ২৮ শতক জমি ১০ বছরের জন্য লিজ নিয়ে তিনি প্রায় সাড়ে তিন বছর আগে পেয়ারা বাগান গড়ে তোলেন। চলতি মৌসুমে বাগানে প্রচুর ফল ধরে। তবে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী আজাহার আলী গংরা দীর্ঘদিন ধরে বাগান তৈরিতে বাধা ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি।

সোহানুর রহমানের দাবি, গতকাল সোমবার রাতের কোনো এক সময়ে প্রতিপক্ষের লোকজন বাগানের সবগুলো পেয়ারা গাছ কেটে সাবাড় করে দেয়। এতে তার অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় প্রতিপক্ষের আজাহার আলী, মোজাম্মেল হকসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে প্রতিপক্ষ আজাহার আলীর সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় ফলন্ত পেয়ারাবাগান কেটে সাবাড়

ইফতার মাহফিলে এসে কর্মীদের শৃঙ্খল হবার পরামর্শ দিলেন মন্ত্রী শেখ রবিউল আলম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩ ফার্মেসির জরিমানা

বগুড়ার ধুনটে শিক্ষা কর্মকর্তার বাড়িতে চুরি

নাটোরের বড়াইগ্রামে কৃষকের আত্মহত্যা

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়কে লোহার পণ্য পরিবহণ, মারাত্মক ঝুঁকিতে পথচারী