বগুড়ার ধুনটে শিক্ষা কর্মকর্তার বাড়িতে চুরি
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট শহরের সরকারি খাদ্যগুদাম এলাকায় উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তার ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টার মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট শহরের খাদ্যগুদাম এলাকায় আবুল কালাম আজাদ নামে এক শিক্ষকের বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অন্যান্য দিনের মত তিনি আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৯টার দিকে বাসা তালা দিয়ে কর্মস্থলে যান। এরপর দুপুর ১টার দিকে তিনি কর্মস্থল থেকে বাসায় ফিরে দেখেন তার ঘরের দরজা খোলা ও বাসার ভেতরের বিভিন্ন সামগ্রী এলোমেলো পড়ে আছে।
এরপর খোঁজ করে দেখেন বাক্সের ভেতর থেকে আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্ত। তবে ওই দুর্বৃত্ত নিজেকে শিক্ষা কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে বাসার প্রধান গেট দিয়ে ঢুকে তিন তলায় ওঠে।
আরও পড়ুনএ ঘটনায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মন্তব্য করুন



_medium_1772554988.jpg)



