ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ১০:৪৬ রাত

নাটোরের বড়াইগ্রামে কৃষকের আত্মহত্যা

নাটোরের বড়াইগ্রামে কৃষকের আত্মহত্যা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিমল কুমার শীল (৬০) নামের এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার দিয়াড়পাড়া গ্রামের মৃত চন্দ্র শেখর শীলের পুত্র।  স্থানীয়রা জানান, রোববার কোনো এক সময় সবার অগোচরে নিজ শয়ন কক্ষের দরজা বন্ধ করে তীরের সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ খবর পেয়ে রোববার সন্ধ্যায় তার শয়ন কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার এবং সোমবার লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পারিবারিক কলহে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

আরও পড়ুন

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প