খুলনা থেকে পটুয়াখালীতে এসে ব্যাংকে ছিনতাইচেষ্টা, আটক ৩
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সারা দেশের মতো পটুয়াখালীতেও সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। বিশেষ করে শহরের বিভিন্ন ব্যাংক এলাকায় গ্রাহকদের লক্ষ্য করে ওত পেতে থাকা এবং টাকা ছিনতাই কিংবা ব্যাগ কেটে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এসব চক্রের বিরুদ্ধে। এমনই একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।
আটককৃতরা সবাই খুলনা বিভাগের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এ সময় চক্রের আরও এক সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে পটুয়াখালী শহরের সোনালী ব্যাংকের নিউ টাউন শাখা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকে আগত গ্রাহকদের টার্গেট করে চার সদস্যের একটি দল ব্যাংকের ভেতরে অবস্থান নেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সাদা পোশাকে ব্যাংক এলাকায় অবস্থান নেয় পুলিশ সদস্যরা।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজের সঙ্গে চেহারা মিলিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় অপর এক সদস্য পালিয়ে যায়।
এ ঘটনায় আটককৃতরা হলেন- খুলনার ঝন্টু শেখ (৪৮), বাগেরহাটের রবি হাওলাদার (৪৯) এবং খুলনার দেলোয়ার হোসেন (৬২)।
আরও পড়ুনপটুয়াখালী সোনালী ব্যাংকের নিউ টাউন শাখার প্রধান মো. কাউসার মোল্লা বলেন, প্রতি ঈদ ও কোরবানিকে সামনে রেখেই এসব চক্র সক্রিয় হয়ে ওঠে। ব্যাংকের মধ্যে সন্দেহজনকভাবে কিছু ব্যক্তির চলাফেরা লক্ষ্য করে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করি। পরে পুলিশ সদস্যরা ব্যাংকের ভেতরে প্রবেশ করে নিরাপত্তার স্বার্থে ব্যাংকের সকল দরজা বন্ধ করে দিলে অভিযুক্তরা ছোটাছুটি করতে থাকে। তখন তাদের আটক করা হয়।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জমান বলেন, আটক তিনজনই খুলনা জেলার বাসিন্দা। ঈদকে সামনে রেখে ব্যাংকপাড়ায় পুলিশের বাড়তি নজরদারি থাকায় কোনো অঘটন ঘটানোর আগেই তাদের আটক করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1772545624.jpg)

_medium_1772545250.jpg)


_medium_1772544402.jpg)


