ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০৭:৩৪ বিকাল

বগুড়ার নন্দীগ্রামে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ার নন্দীগ্রামে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে নন্দীগ্রাম হাটে এ অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে বাজারের সার্বিক পরিস্থিতি তদারকি করা হয়।

এ সময় বিভিন্ন দোকান পরিদর্শন করে নির্ধারিত মূল্যের অধিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানকালে মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে নিউ ফকির স্টোরের মালিক শফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার। অভিযানে সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, বাজার মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানোর আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প