ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০৭:০৮ বিকাল

নীলফামারীর ডোমার সীমান্তে ৩ কিশোরকে আটক করলো বিজিবি

নীলফামারীর ডোমার সীমান্তে ৩ কিশোরকে আটক করলো বিজিবি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পূর্বে তিন কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, নীলফামারী ব্যাটালিয়ন। গতকাল সোমবার রাত ১১টায় আটককৃত কিশোরদের ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

আটক তিন কিশোররা হলো- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকার মো. ইসরাফিলের ছেলে মো. ইরফান(১২), ঢাকা কোনাবাড়ি এলাকার আক্তারের ছেলে মো. সাজ্জাদ(১৩) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাশঁতলা এলাকার আবুল কালামের ছেলে মো. সাব্বির(১০)।

পুলিশ জানায়, ডোমার থানাধীন ডাঙ্গাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত ৭৮২/৪ এস এবং শূন্য লাইন হতে আনুমানিক ২০গজ বাংলাদেশের অভ্যন্তরে গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় কিশোরদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।

আরও পড়ুন

তারা ভারত অভিমুখে যাওয়ার চেষ্টা করলে বিজিবি’র টহল দল তাদের নিজ হেফাজতে নেয়। আটককৃত কিশোররা জানায়, তারা বাড়ি থেকে বের হয়ে ভারতে কাজ করার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, আটক তিন কিশোর তিন জেলার বাসিন্দা এবং তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা ডোমার থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সাথে যোগাযোগ সাপেক্ষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প