ভিডিও মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০৭:০৩ বিকাল

আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৩

সংগৃহিত,আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৬৮ জন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি বলেছেন, গত কয়েক দিনে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮১২টি ড্রোন ছোড়া হয়েছে।

ইরান থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশিরভাগই লক্ষ্যে আঘাত হানার আগে আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের ছোড়া ১৭২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, ১৩টি সমুদ্রে পড়েছে এবং মাত্র একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে।

আল হুমাইদি বলেন, ইরানের সামরিক বাহিনী যেসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তার মধ্যে আটটি ড্রোন এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ইরানের এই হামলায় দেশটিতে ৬৮ জন আহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ মাঝারি ও সামান্য পর্যায়ে সীমিত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

ইরানের হামলায় নিহত তিনজনের পরিবারের প্রতি আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

আল হুমাইদি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্বের ওপর যেকোনও ধরনের আঘাত ‌‌‘‘কোনও অবস্থাতেই মেনে নেওয়া হবে না’’। আগ্রাসন মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার আমিরাতের রয়েছে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৩

বগুড়ায় ইজি বাইক চালক হত্যা মামলার ২ আসামির জামিন হয়নি

বয়স বাড়ার সাথে শ্রবণশক্তি কমে যাওয়ার কারণ ও করণীয়

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলায় প্রতিবাদ, ৪ যুবদল নেতা বহিষ্কার

নতুন এসি কিনবেন? বিদ্যুৎ খরচ কমাতে এড়িয়ে চলুন এই ৪টি মারাত্মক ভুল