ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০৭:০৪ বিকাল

বগুড়ার শাজাহানপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মশিউর রহমান  বাবু (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাট পূর্বপাড়া গ্রামের আমরুল পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর গতকাল মঙ্গলবার ভোরে বাড়ির পাশের একটি গাছে গলায় রশি পেঁচানো অবস্থায় বাবুর ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। সংবাদ পেয়ে শাজাহানপুর থানা পুলিশ বাবুর মরদেহ উদ্ধার করে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন।

আরও পড়ুন

শাজাহানপুর থানার ওসি মুহা. তৌহিদুল ইসলাম জানান, নিহত বাবু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং অল্পতেই রেগে যেতেন। এর আগে তিনি বিষপান করে হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক মতবিরোধের জেরে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে ২শ’ দোকান উচ্ছেদ

বগুড়ার নন্দীগ্রামে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

দুর্নীতি রোধ করতে হলে নিজে দুর্নীতি করবেন না : হুইপ রফিকুল ইসলাম খান এমপি

বগুড়ার শেরপুরে ৩ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

জয়পুরহাটের দোল পূর্ণিমার মেলায় বসেছে ঘোড়ার হাট