সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈদ্যুতিক আগুনে বসতবাড়ি ভস্মীভূত
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতবাড়ি, স্বর্ণালঙ্কার, নগদ টাকা, আসবাবপত্রসহ ঘরের টিনের চালা পুড়ে ছাই হয়ে গেছে। ২টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আব্দুস সামাদ ও জামাত মন্ডলের বসতঘরে। আগুনে ভস্মীভূত হয়েছে প্রায় ১০ লাখ টাকার মালামাল। এতে আপন দুই ভাইয়ের দুইটি বাড়ির তিনটি ঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।
পরিবার সূত্রে জানা য়ায়, আজ সোমবার (২ মার্চ) দুপুর ১২ টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় আগুন দেখে সামাদের স্ত্রীর ডাক চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়।
আরও পড়ুনপরে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে ফায়ের সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টা ব্যাপী চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য করুন



_medium_1772464178.jpg)




