ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০৯:২০ রাত

বগুড়ার ধুনটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে শাল বাগানের ভেতর দাঁড়িয়ে থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে তরিকুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ও সাড়ে ১১ হাজার টাকা জব্দ করা হয়।

আজ সোমবার (২ মার্চ) দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারিকুল ইসলাম উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহলীয়াবাড়ি গ্রামের ইউনুস আলীর ছেলে। এর আগে রোববার রাত সাড়ে ৭টার দিকে শেহলীয়াবাড়ি গ্রামে একটি শাল বাগানের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

জানা যায়, তরিকুল ইসলাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদক দ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়। এরই ধারাবাহিকতায় রোববার রাতে শাল বাগানের ভেতর ইয়াবা বিক্রকালে পুলিশ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পাথরবোঝাই ৪১ ট্রাক্টরসহ আটক ৬

শোলাকিয়ায় ঈদ জামাতের নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আমি কোনো দলের হয়ে কাজ করিনি: ভাবনা

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

বাবা-মাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ২ ছেলের বিরুদ্ধে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা