ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০৭:০৯ বিকাল

বগুড়ার আদমদীঘিতে তিন মাদক কারবারির জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে তিন মাদক কারবারির জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে তিন মাদক কারবারিকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো-আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম গ্রামের কাছু মন্ডলের ছেলে নয়ন মন্ডল (৩৫) একই গ্রামের করিম মন্ডলের ছেলে মোজাফ্ফর মন্ডল (৪৫) ও আমবাড়িয়া গ্রামের মৃত হযরত পালোয়ানের ছেলে হাবিবুর রহমান (৫৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন

অভিযানে ছাতিয়ানগ্রাম এলাকা থেকে উল্লেখিত তিন মাদক কারবারিকে ১০০গ্রাম গাঁজা ও দুই লিটার চোলাই মদ-সহ আটকের পর ভ্রাম্যমাণ আদালত নয়ন মন্ডল ও হাবিবুর রহমানকে ১২মাস ও মোজাফ্ফর মন্ডলকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। ওই দিন সন্ধ্যায় দন্ডপ্রাপ্তদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে তিন মাদক কারবারির জেল-জরিমানা

বগুড়ায় খোকন হত্যা মামলার চার আসামির জামিন নামঞ্জুর

হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন

গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

বগুড়ায় নির্বাচন অফিসে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি

২০২৬ বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত ইরানের