ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০২:২০ দুপুর

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, ছবি: সংগৃহীত।

রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করতে আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলামের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম রাজধানীর সড়ক ও গণপরিবহন ব্যবস্থার বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। সব কিছু শোনার পর প্রধানমন্ত্রী বর্তমান জনভোগান্তি লাঘবে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বিশেষভাবে গুরুত্বারোপ করে রাজধানীতে মহিলা বাস সার্ভিস চালু করতে মন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ