ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ১২:১১ দুপুর

কুয়েতের আকাশসীমায় বিধ্বস্ত মার্কিন ‘এফ-১৫’ ফাইটার জেট

কুয়েতের আকাশসীমায় বিধ্বস্ত মার্কিন ‘এফ-১৫’ ফাইটার জেট, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে বিধ্বস্ত হয়েছে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনার দৃশ্য। ভিডিওতে দেখা যায়, কুয়েতের আকাশে উড়তে থাকা একটি মার্কিন ‘এফ-১৫’ ফাইটার জেট হঠাৎ করে বিধ্বস্ত হয়।ভিডিও আরও দেখা যায়, অন্তত একজন পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী।

এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না’।দেশটির অন্যতম ক্ষমতাধর এই ব্যক্তি গণমাধ্যমে প্রকাশিত সেইসব প্রতিবেদনের জবাবে এ মন্তব্য করেন, যেখানে বলা হয়েছিল যে ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার অনুরোধ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘তার ‘মিথ্যা আশ্বাস’ দিয়ে অঞ্চলটিকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন এবং এখন মার্কিন সেনাদের আরও হতাহতের আশঙ্কায় উদ্বিগ্ন,’ বলেন লারিজানি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘ভ্রান্ত পদক্ষেপের মাধ্যমে তিনি নিজের তৈরি ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে ‘ইসরায়েল ফার্স্ট’ স্লোগানে রূপান্তর করেছেন এবং ইসরায়েলের ক্ষমতার আকাঙ্ক্ষার জন্য মার্কিন সেনাদের বলি দিচ্ছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতের আকাশসীমায় বিধ্বস্ত মার্কিন ‘এফ-১৫’ ফাইটার জেট

খামেনি নিহতের ঘটনায় পাকিস্তানে বিক্ষোভ, সহিংসতায় নিহত ২০

এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথম উত্তোলন করা হয় লাল-সবুজ পতাকা

স্বর্ণের দামে রেকর্ড, ভরি দুই লাখ ৭৪ হাজার ছাড়াল

জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

ঢাকার ৭৪টি ফ্লাইট বাতিল,যাত্রীদের ভোগান্তি-দুর্ভোগ