ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ০৭:০৯ বিকাল

দিনাজপুরের হিলি সীমান্তে ১১ লাখ টাকার মাদক উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্তে ১১ লাখ টাকার মাদক উদ্ধার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১ মার্চ) ভোরে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সুবেদার মো. আলাউদ্দিনের নেতৃত্বে হিলি সিপি বিওপির একটি বিশেষ টহল দল অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ইস্কাফ সিরাপ ১০০ পিস (আনুমানিক ৪০ হাজার টাকা), ফেনসিডিল ১২৩ পিস (আনুমানিক ৪৯ হাজার ২০০ টাকা), বুপ্রেনরফিন ইনজেকশন ৩ হাজার পিস (আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা), ট্যাপেটান্ডাল ট্যাবলেট ৪ হাজার পিস (আনুমানিক ৬ লাখ টাকা)।

আরও পড়ুন

উদ্ধারকৃত মাদকের মোট দাম আনুমানিক ১১ লাখ ৩৯ হাজার ২০০ টাকা। বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছ্যে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী