দুবাইয়ের বিমানবন্দরে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক: দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান। এতে বিমানবন্দরটির যাত্রী লাউঞ্জের ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ছাদ ধসে পড়ে আশপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওই সময় লাউঞ্জের ভেতর ধোঁয়াও দেখা যায়।
গতকাল শনিবার ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইরানি বাহিনী। তবে দুবাই বিমানবন্দরে কেন হামলা চালানো হয়েছে সেটি এখনো নিশ্চিত নয়।
আরও পড়ুনসূত্র: আলজাজিরা
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







