ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ০২:৪৫ রাত

মধ্যপ্রাচ্যগামী বাতিল ফ্লাইটের যাত্রীদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা করছে সরকার

ছবি: সংগৃহীত, মধ্যপ্রাচ্যগামী বাতিল ফ্লাইটের যাত্রীদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা করছে সরকার

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা করা হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ উদ্যোগের কথা জানানো হয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, যাত্রীরা প্রবাসী কল্যাণ ডেস্ক বা লাউঞ্জে যোগাযোগ করে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তেহরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচনার পরই। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে ইরান ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়।

আরও পড়ুন

এই উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক দেখা দিয়েছে। বাংলাদেশ থেকেও সাময়িকভাবে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী