ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ০২:৩৫ রাত

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত, বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও চরম উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন, যাদের মধ্যে প্রবাসী কর্মী এবং ইউরোপ–আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রীও রয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে গিয়ে আটকে পড়া যাত্রীদের খোঁজখবর নেন এবং সহায়তা কার্যক্রম তদারকি করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে যাত্রীদের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। মন্ত্রী তাকে জানান, মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন যৌথভাবে যাত্রীদের থাকা ও খাবারের ব্যবস্থা করছে।

জানা গেছে, মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৫০ জন এবং সিভিল এভিয়েশনের উদ্যোগে আরও ৮০০ জন যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। মাস্কাটগামী ৫৩ জন যাত্রীকে হোটেলে রাখা হয়েছে এবং তাদের সিলেটে ফেরার জন্য বাসের ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন

ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার বিকেল থেকেই ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল করা হয়। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চালু হওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে, ফলে যাত্রীদের দুর্ভোগ অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী