ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৭ রাত

গাজীপুরে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

গাজীপুরে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

গাজীপুরে বিশেষ অভিযান পরিচালনা করে মহানগরের ধীরাশ্রম থেকে অবৈধ একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নাফিজ বিন জামাল।

তিনি বলেন, গত শুক্রবার রাতে র‌্যাব-১ এর অভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সদর থানাধীন ধীরাশ্রমের যোগীতলা এলাকায় কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্যের বড় চালান কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে যোগীতলা থেকে ঝাজর গামী পাকা রাস্তার পূর্বপাশে একটি পরিত্যক্ত নির্মাণাধীন বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে একটি  বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং দুটি হাসুয়া উদ্ধার করা হয়। 

আরও পড়ুন

উদ্ধারকৃত অস্ত্রের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থী সোহেলের মনোনয়নপত্র সংগ্রহ

গাজীপুরে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন আরও ২৯ বাংলাদেশি

বগুড়ার সারিয়াকান্দিতে নাব্য সংকটে পণ্য পরিবহনে সম্বল ঘোড়ারগাড়ি

ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

নওগাঁয় আলুর দামে ধস, লোকসানের বৃত্তে চাষিরা