ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০৬ রাত

ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে পুকুর খননের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হানিফ শেখ (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মন্ডল বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ শেখ দক্ষিণ ভবানীপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্ডল বাড়ির বাসিন্দা মিলন শিকদারের পুকুর খননের জন্য সকালে ৯ জন শ্রমিক কাজ শুরু করেন। কিছুসময় কাজ করার পর শ্রমিকরা নাস্তার বিরতিতে উপরে উঠে আসেন। তবে রোজা থাকায় হানিফ শেখ একাই পুনরায় পুকুরে নেমে কাজ শুরু করেন।

আরও পড়ুন

সহকর্মী আব্বাস হাওলাদার জানান, পুকুরে জমে থাকা পানি সেচের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রের মুখ পরিষ্কার করতে গিয়ে হানিফ শেখ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মিলন শিকদার যন্ত্রে বিদ্যুৎ সংযোগ চালু করলে তিনি আহত হয়ে চিৎকার দেন। চিৎকার শুনে অন্য শ্রমিকরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। পরে বাড়ির ভেতর থেকে মালিকপক্ষ মূল লাইন বন্ধ করে দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ইন্দুরকানী থানার এসআই মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

নওগাঁয় আলুর দামে ধস, লোকসানের বৃত্তে চাষিরা

বগুড়া কাহালুর ঢাকন্তা গ্রামের প্রতিপক্ষের হামলায় আহত, ভুক্তভোগীর পরিবারের মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়েদের উত্ত্যক্ত করতে বাধা দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নার্সিং ভর্তি পরীক্ষা ভালো না হওয়ায় গলায় ফাঁস নিয়ে ছাত্রীর আত্মহত্যা

বগুড়ার উইকেটে যদি প্রাকটিস করি আমরা আরও এগিয়ে যাবো : হাসান মাহমুদ