ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫৪ রাত

বগুড়া কাহালুর ঢাকন্তা গ্রামের প্রতিপক্ষের হামলায় আহত, ভুক্তভোগীর পরিবারের মানববন্ধন

বগুড়া কাহালুর ঢাকন্তা গ্রামের প্রতিপক্ষের হামলায় আহত, ভুক্তভোগীর পরিবারের মানববন্ধন। ছবি : দৈনিক করতোয়া

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহতের ঘটনায় হামলাকারীদের শাস্তির দাবিতে মালঞ্চা ইউনিয়নের ঢাকন্তা গ্রামের ভুক্তভোগীর পরিবার ও ঢাকন্তা গ্রামবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কাহালু উপজেলা সদরের কাহালু চারমাথা রেলগেট বটতলা এলাকায় এই কর্মসূচিতে ওই গ্রামের শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গত বুধবার সন্ধ্যায় ঢাকন্তা গ্রামের গোলাম (৭০)ও তার ছেলে শহিদুল (৩৫) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন।

আরও পড়ুন

এ ঘটনায় আহত শহিদুলের স্ত্রী আশেদা খাতুন বাদি হয়ে গত বৃহস্পতিবার গ্রামের মান্নানসহ আটজনের নামে কাহালু থানায় একটি মামলা দায়ের করেন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে এখনও দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো উল্লেখিত ঘটনায় থানায় মামলা হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম