ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৬ দুপুর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: সংগৃহীত।

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫মিনিটের দিকে অফিস করতে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশ করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তারা। সেখানে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।এর আগে, শনিবার (২১ ফেব্রুয়ারি) ছুটির দিনে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের আমলে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি।

এদিকে, জামায়াতে ইসলামী তাদের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াত দিয়েছিলেন। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে এই ইফতার আয়োজন।পরে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রী এই ইফতার মাহফিল থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রমজানেও বাড়লো স্বর্ণের দাম

সাংবাদিক-বিসিবির সম্পর্ক প্রসঙ্গে যা বললেন ফারুক

বলিভিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে নিহত ১৫

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা

সরকারি গাড়ি ব্যবহার ছাড়াই জামায়াত আমিরের সিলেট সফর