ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৭ রাত

চাঁদপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

ছবি: সংগৃহীত, চাঁদপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার রাতে উপজেলার মুন্সিরহাট বাজারে বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে জানান মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আবু ইউসুফ।

আগুনে ক্ষতিগ্রস্ত ‘জৈনপুর পরিবহনের’ বাসগুলো বাবুরহাট-ঢাকা পথে চলাচল করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে পাশের আরও দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং অপর দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতলব দক্ষিণ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

বাসগুলোতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি নাশকতা কিনা তা তাৎক্ষণিক জানা যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আবু ইউসুফ বলেন, জৈনপুর বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

ইংল্যান্ডের জয়ে সেমির স্বপ্ন দেখছে পাকিস্তান

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা দিল ফিফা

দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির সুযোগ নেই : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি

বগুড়ার সোনাতলায় তেকানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত