ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২৭ রাত

‘সংঘাত কারও জন্য মঙ্গলজনক নয়’, পাক-আফগান উত্তেজনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত, ‘সংঘাত কারও জন্য মঙ্গলজনক নয়’, পাক-আফগান উত্তেজনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, যুদ্ধ কারও জন্য মঙ্গলজনক নয় এবং বাংলাদেশ পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আফগানিস্তান ও পাকিস্তানের চলমান উত্তেজনা দুঃখজনক। বাংলাদেশ নীরবে বন্ধু দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, সংঘাত কোনো দেশের স্বার্থ রক্ষা করে না।

সাম্প্রতিক সময়ে সীমান্ত উত্তেজনার মধ্যে আফগানিস্তানের কাবুলসহ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, তালেবান কর্তৃপক্ষের ওপর ইসলামাবাদের ধৈর্য শেষ হয়ে গেছে এবং পরিস্থিতি কার্যত যুদ্ধাবস্থায় পৌঁছেছে।

আরও পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ওআইসি বৈঠকের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির পদে বাংলাদেশের প্রার্থীর জন্য সমর্থন চাওয়া হয়েছে। তিনি বলেন, প্রায় ৪০ বছর পর আবারও এ পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, ওআইসি বৈঠকে ইসরায়েলের সাম্প্রতিক ভূমি ক্রয় সংক্রান্ত আইনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ এবং একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের