ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৫৪ রাত

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত, নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জারি করা নির্দেশনায় নাগরিকদের আপাতত ইসরায়েল ভ্রমণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যতক্ষণ বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে, ততক্ষণ নাগরিকদের ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করতে হবে।

এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় ইরানযুক্তরাষ্ট্রর মধ্যে বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারও আলোচনা হতে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ এক ডজন যুদ্ধজাহাজ ও কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন। বিশ্লেষকদের আশঙ্কা, আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

আরও পড়ুন

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাস কর্মকর্তাদের দ্রুত ইসরায়েল ত্যাগের প্রস্তুতি নিতে বলেছেন। দূতাবাসের পাঠানো বার্তায় বলা হয়েছে, যেকোনো দেশের বিমানের টিকিট পাওয়া গেলে তা ব্যবহার করে আগে ইসরায়েল ত্যাগ করতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ এবং প্রধান স্থাপনাগুলো ভেঙে ফেলার শর্ত দিয়েছে। তবে তেহরান নির্দিষ্ট সময়ের জন্য কার্যক্রম স্থগিত রাখার পক্ষে অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ