ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৩ রাত

শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করায় আমাকে শোকজ করা হয়েছে – হামিম

ছবি: সংগৃহীত, শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করায় আমাকে শোকজ করা হয়েছে – হামিম

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করায় শোকজ নোটিশ পেয়েছেন বলে জানিয়েছেন কবি জসিমউদ্দীন হল শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন। ভিডিও বার্তায় হামিম বলেন, রমজান উপলক্ষে শিক্ষার্থীদের প্রতি তার একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই তিনি শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করেন। তার দাবি, আয়োজিত ইফতার মাহফিলে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তিনি বলেন, “রমজান মাসে শিক্ষার্থীদের সঙ্গে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছিল। এখানে কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, বরং এটি ছিল সম্পূর্ণ শিক্ষার্থী-কেন্দ্রিক একটি উদ্যোগ।” তবে এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে তার হাতে কোনো শোকজ নোটিশ পৌঁছেনি বলেও জানান তিনি।

আরও পড়ুন

এ সময় তিনি আরও বলেন, “আমার প্রাণের সংগঠন ছাত্রদলের সারা বাংলাদেশের নেতাকর্মীরা যদি মনে করেন শিক্ষার্থীদের সঙ্গে ইফতার আয়োজন করা অপরাধ, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আর যদি ছাত্রদল নেতাকর্মীসহ সারাদেশের শিক্ষার্থীবৃন্দ মনে করেন আমার সঙ্গে অন্যায় হয়েছে, তবে এ অন্যায়েই আমি খুশি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২