ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ রাত

জয়পুরহাটের বাগজানায় আগুনে বাড়ি ভস্মিভুত

জয়পুরহাটের বাগজানায় আগুনে বাড়ি ভস্মিভুত। ছবি : দৈনিক করতোয়া

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার বাগজানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে এক কৃষকের ঘরবাড়ি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোহানের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের রফিকুলের পুত্র সোহান আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জুম্মার নামাজ পড়তে মসজিদে গেলে বাড়িতে মহিলা সদস্যরা কাজ করছিলো। এসময় হঠাৎ শয়ন কক্ষ থেকে ধোঁয়া বের হতে থাকে এবং দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে গিয়ে পুরো বাড়ি দাউ দাউ করে জ্বলে ওঠে।

আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে ঘরের টিন, ফার্ণিচার, কাপড় চোপড়সহ ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়।

আরও পড়ুন

এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানা গেছে। এ সময় সোহানের বাড়ির পাশে বিশু নামে অপর একজনের বাড়িতেও আগুন লেগে ক্ষতি হয়েছে। এ বিষয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী