ভিডিও শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০২ রাত

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল

সংগৃহিত,নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার। আমরা ৫২, ৭১ ও ২৪ কে ধারণ করে এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদের জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গঠনের শক্তি দিক।’

শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন। আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারব না। খুব শিগগিরই ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করা হবে। ইপিজেড ও বিমানবন্দর চালুকরণের কার্যক্রম চলমান রয়েছে। কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল

রংপুরে টিসিবি’র পণ্য বিক্রি খুশি সকল পর্যায়ের ভোক্তা

সংগ্রাম-সাফল্যের স্বীকৃতি পেলেন রংপুর বিভাগের ৩৮ অদম্য নারী

ইফতারে ভুলেও খাবেন না এই ৩টি খাবার

পাবনার ভাঙ্গুড়ায় আসামি না পেয়ে পুলিশের বিরুদ্ধে স্বজনদের মারধরের অভিযোগ

দেশের ১৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআই নম্বর সাময়িক স্থগিত