ভিডিও শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০১ বিকাল

দায়িত্ব পালনে অবহেলা করলে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সংগৃহিত,দায়িত্ব পালনে অবহেলা করলে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

অনুমতি না নিয়ে অন্য পেশায় যুক্ত থাকা এবং কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলাকারী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষক যদি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোনো পেশায় লিপ্ত থাকেন, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়ম হলে গণমাধ্যম তা প্রচার করতে পারে। সংবাদে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষক নিয়োগের চেয়ে অবকাঠামো নির্মাণে বেশি আগ্রহী ছিল, কারণ সেখানে দুর্নীতির সুযোগ ছিল। তারা শিক্ষার মানের দিকে কোনো নজর দেয়নি। আমরা সেই অচলায়তন ভাঙতে চাই।

আরও পড়ুন

কচুয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এরপর তিনি উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় তিনি সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্ব পালনে অবহেলা করলে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ঢাবি শিবিরের

ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা

রাজধানীর শান্তিনগরের বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সেহরি-ইফতারে সুস্বাদু হালিম তৈরির সহজ রেসিপি