ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৮ দুপুর

রাজধানীর শান্তিনগরের বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রাজধানীর শান্তিনগরের বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে মাইন উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আলিম বলেন, মৃত মাইন উদ্দিনের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার গাছুয়া গ্রামে। বাবার নাম আব্দুল মোনাফ। তিনি টুরিজমের ব্যবসা করতেন। ব্যবসার কাজে গত ২৫ ফেব্রুয়ারি শান্তিনগর স্কয়ার পার্কে বন্ধু তোফায়েল আহমেদের বাসায় আসেন মাইন উদ্দিন। তবে তাঁর বন্ধু তোফায়েল কক্সবাজার এলাকায় আছেন।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে সংবাদ পেয়ে ওই বাসায় পুলিশের টিম পাঠানো হয়। পরে বাথরুমের দরজা ভেঙে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর মরদেহ বাথরুমে কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ওই ব্যক্তির পরিবারকে জানানো হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের