নারিন্দায় এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ
রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসি থেকে ছড়ানো আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন মুক্তার ব্যাপারী, তাঁর স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সেলিম ব্যাপারী। গুরুতর অবস্থায় তাঁদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা আক্তার জানান, নারিন্দার ওয়ারীর কাঁচাবাজারের পাশে একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এসির বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এসি থেকে আগুন ছড়িয়ে পড়লে কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট যায়। তবে এর আগেই আগুন নিভে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনবার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারিন্দা থেকে তিনজন দগ্ধ রোগী এসেছেন। তাঁদের মধ্যে মুক্তার শরীরের ২২ শতাংশ, সেলিনার ৩০ শতাংশ ও সেলিমের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774280218.jpg)
_medium_1774278726.jpg)
_medium_1774277852.jpg)
_medium_1774273493.jpg)
_medium_1774273037.jpg)
_medium_1774272773.jpg)
_medium_1774260280.jpg)
_medium_1774249975.jpg)