ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১১ বিকাল

কালীগঞ্জে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ মিলল স্কুলের সেপটিক ট্যাংকে

সাড়ে ৪ বছর বয়সী তাবাসসুম খাতুন

ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজ সাড়ে ৪ বছরের এক কন্যা শিশুর বস্তাবন্দি লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন।

সাড়ে ৪ বছর বয়সী তাবাসসুম খাতুন বারবাজার এলাকার বাদেডিহি গ্রামের নজরুল ইসলামের মেয়ে। নজরুল পেশায় দর্জি ও তার স্ত্রী হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকুরী করেন। তারা ওই গ্রামে ভাড়া থাকেন।

পরিবারের বরাতে ওসি জেল্লাল হোসেন বলেন, বুধবার বেলা আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। শিশুটির সন্ধান পেতে ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেন অনেকে। পরে বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিক দিয়ে মাঠে যাওয়ার সময় সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা দেখতে পান। কৌতুহল বশত উঁকি দিয়ে তিনি একটি রক্তমাখা বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

আরও পড়ুন

পরে পুলিশ এসে বস্তা খুলে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি জেল্লাল আরও বলেন, শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার আগে তাকে পাশবিক নির্যাতন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ মিলল স্কুলের সেপটিক ট্যাংকে

নরসিংদীতে বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যা

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে আইনি নোটিশ

ইফতারের পর ক্লান্তি, গ্লুকোজ স্পাইক ও মারাত্মক ঝুঁকি

চীনের জাহাজবিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র পেলে সব সমীকরণ বদলে দেবে ইরান