ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ রাত

জয়পুরহাটের আক্কেলপুরে এক রাতে তিন বাড়িতে চুরি

জয়পুরহাটের আক্কেলপুরে এক রাতে তিন বাড়িতে চুরি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে একই রাতে তিন বাড়িতে চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের অনন্তপুর গ্রামে আজম চৌধুরী, বেনজির চৌধুরী ও রেন্টু হোসেনের বাড়িতে দরজা ভেঙে রাতের কোন এক সময় চোরেরা প্রবেশ করে।

স্থানীয়রা বলেন, ওই তিন বাড়িতে গত দুই মাস কেউ ছিলেন না। বাড়ির মালিকেরা ঢাকা এবং  নওঁগাতে চাকরির সুবাদে বাড়ির বাহিরে অবস্থান করেন। এ কারণে বাড়ি ফাঁকা ছিল। প্রতিবেশীরা  সকালে গিয়ে তিনটি বাড়ির দরজা ভাঙা দেখতে পান। ঘরের জিনিসপত্রগুলো বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন

তবে কী পরিমাণ জিনিসপত্র চুরি হয়েছে তার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর