ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬ রাত

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল। ছবি : দৈনিক করতোয়া

বগুড়া শহর জামায়াতের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রববানী। বিশেষ অতিথি ছিলেন-বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

উপস্থিত ছিলেন-বগুড়া জেলা এলডিপি’র সভাপতি এড. মোকলেছুর রহমান, সেক্রেটোরি আনিছুর রহমান, জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক ইজাজ আল ওয়াসী জীম, এনামুল হক বাবু বিশ্বাস, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুন রহমানী, সেক্রেটারি ইউসুফ হাবিবী, জেলা ডেভলপমেন্ট পার্টির (বিডিপি) সভাপতি মাহফুজুল হক, সেক্রেটারি এড. শাফি, জামায়াত নেতা রফিকুল আলম, এড. আল আমিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, শ্রমিক নেতা আজগর আলী, এড. নুরুল ইসলাম আকন্দ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন প্রমুখ। মাহফিলে প্রধান অতিথি গোলাম রববানী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক ইসলামি সমাজ বিনির্মাণে কাজ করছে।

আরও পড়ুন

এ মাসেই বদর যুদ্ধ সংঘটিত হয়েছে এবং তাতে মুসলমানদের বদরে বিজয় হয়েছে। আমরাও একদিন এদেশের আকাশে ইসলামের পতাকা উড়াবোই। তিনি আরো বলেন, হাজারো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ আজ হুমকির সন্মুখীন। সন্তান হারানো মাকে শান্তনা দেওয়ার ভাষা আমাদের নেই। জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র বাদ দিয়ে সনদের দাবি পূরণ করার আহবান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

অবৈধ আর অনিয়ন্ত্রিত যানবাহনে বেহাল বগুড়া শহরের নগরজীবন

বগুড়ার ধুনট শিশু পার্কের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

সরকারি দলে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতামঃ আমির হামজা

লায়ন্স ক্লাব অব বগুড়ার ইফতার বিতরণ

আদালতে নেওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপভ্যান, আসামি- পুলিশসহ আহত ৬