ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৮ রাত

নেত্রকোনায় নগদ ৪৬ লাখ টাকাসহ ১৫ চোরাকারবারি গ্রেফতার

নেত্রকোনায় নগদ ৪৬ লাখ টাকাসহ ১৫ চোরাকারবারি গ্রেফতার

নেত্রকোনার পাহাড়ি সীমান্ত এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে নগদ ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে টাকা গণনার মেশিন, রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল, ৫ বোতল ভারতীয় মদ, ৫টি ভারতীয় গরু, ২০ পিস ইয়াবাসহ চোরাকারবারি নারী-পুরুষসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের তেরতোপা গ্রামে গত মঙ্গলবার বিকেল থেকে বুধবার ভোর পর্যন্ত দফায় দফায় অভিযান চলে। প্রথম অভিযান চলাকালে ডিবি পুলিশকে ঘেরাও করে। পরে স্থানীয় সংবাদকর্মী ভিডিও ধারণ করতে গেলে চোরাকারবারিরা একত্রে তাদের ওপর হামলা চালায় এবং আটকে দিলে কলমাকান্দা থানার পুলিশ গিয়ে উদ্ধার করে। বুধবার দুপুরে আটকদের বিরুদ্ধে পৃথকভাবে কলমাকান্দা থানায় মামলা দায়ের হয়। 

গ্রেফতাররা হলেন- উপজেলার ডাইয়ের কান্দা গ্রামের মামুন মিয়া (২৮), আল আমিন (৩২), তেরতাপা গ্রামের সারফুল ইসলাম (৩৫), আমগড়া গ্রামের কাউসার মাহমুদ (২৪), তেরতোপা গ্রামের রুনেল সরকার (২৮), কৃষ্টপুর গ্রামের মোশাররফ মিয়া (৩২), তেরতোপা গ্রামের মাহমুদুল ইসলাম সায়েম (২৩), আদির উদ্দিন (২৪), হাবিবুর রহমান (৫৫), রায়পুর গ্রামের আফাজ মিয়া (৫৫), মো. আব্দুল জলিল (৫৫), আদিয়া খাতুন (৬৫), শাহাতন আক্তার (৩০), মাজেদা খাতুন (৫৫) ও পারভিন আক্তার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার ডিবি পুলিশ মঙ্গলবার কলমাকান্দা সীমান্তের তেরতোপা গ্রামের রুস্তম আলীর ছেলে সারফুল ইসলামের বাড়িতে অভিযানে গেলে হইচই সৃষ্টি করে ছয় ডিবি পুলিশকে আটকে ফেলে। এ সময় স্থানীয় সংবাদকর্মী ভিডিও ধারণ করলে তাদের ওপর হামলা চালায়। পরে কলমাকান্দা থানার পুলিশ ও ফাঁড়ির পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এবং চার চোরকারবারিকে আটক করে।

আরও পড়ুন

পরবর্তীতে রাতব্যপী সীমান্তের তেরতোপা গ্রামসহ কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে আরও ১১ জনকে আটক করে টাকা, গরু ও অন্যান্য মাদক এবং সরঞ্জামসহ।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম টাকাসহ মাদক, গরু এবং সরঞ্জাম উদ্ধার ও গ্রেফতারদের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় নগদ ৪৬ লাখ টাকাসহ ১৫ চোরাকারবারি গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

সুনীল স্যারের ভূমিকায় ম আ সালাম

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

প্রেমিকাকে বিয়ের অনুষ্ঠানে গুলি করলেন প্রেমিক

অবশেষে আনোয়ারাকে ঘিরে শরীফ-শাহীনার স্বপ্ন পূরণ