ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৬ বিকাল

রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতায়

সংগৃহিত,রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতায়

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাসে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক দিলেন কলকাতার ফল ব্যবসায়ীরা। গাজায় গণহত্যার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি ফলের বাজার কলকাতার মেছুয়া ফলপট্টি। সেখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন, যে দেশ মানবতার শত্রু এবং নিরীহ মানুষের রক্তে হাত রাঙিয়েছে, তাদের উৎপাদিত পণ্য এই রমজান মাসে বাজারে স্থান পাবে না।

পাইকারি ফল বিক্রেতা আনাস আলী জাগোনিউজকে জানান, কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গের বাজারে ইসরায়েলি খেজুর পাওয়া যাবে না। এখানকার ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বয়কট আন্দোলনে নেমেছি। এই বয়কট আন্দোলন সফল করা হয়েছে। প্রত্যেক ব্যবসায়ীকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যেন, কেউ ইসরায়েলি খেজুর বিক্রি না করে।

তিনি আরও বলেন, কিছু অসাধু চক্র কৌশলে প্যাকিং বা মোড়ক বদল করে ইসরায়েলি খেজুর বাজারে ছাড়ার চেষ্টা করেছিল। সেসব খেজুরের প্যাকেটে নাম দেওয়া হয়েছিল কিং সলেমান, রিচ কান্ট্রি, জর্ডানের খেজুর। কিন্তু আমরা নজরদারি চালিয়ে সেই প্রচেষ্টাকে ধরে ফেলি।

আরও পড়ুন

আনাস আলী আরও বলেন, আগামীতে যাতে কেউ এই নিষিদ্ধ সামগ্রী বিক্রি করতে না পারে তার জন্য ফলপট্টির পক্ষ থেকে একটি চূড়ান্ত ও ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুম্বাই থেকে আসা ইসরায়েলের শত শত খেজুরের কার্টন ফেরত পাঠানো হয়েছে।

ব্যবসায়ীদের এই সিদ্ধান্তে খুশি মুসলিমরা। ইসরায়েলি খেজুরের বদলে রোজাদাররা ভারতীয় এবং ইরাক, ইরান, সৌদি আরব, আলজেরিয়া, তিউনেশিয়া থেকে আসা খেজুর কিনছেন।

মেছুয়া ফলপট্টিতে খেজুর কিনতে আসা এক ক্রেতা সাহেব উদ্দিন আহমেদ বলেন, পবিত্র রমজান মাসে এই উদ্যোগ সমর্থন করার মতো বিষয়। আমরা ব্যবসায়ীদের পাশে আছি। রমজানে আমরা বিদেশি খেজুরের ওপর নির্ভরশীল। কিন্তু শুনছি, ভিন্ন নামে ইসরায়েলি খেজুর বিক্রি হচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছি, এই পবিত্র রমজান মাসে ভারতীয় খেজুরের বাইরে কিছু কিনবো না। এছাড়া বিদেশি খেজুরের দামও অনেকটাই বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতায়

নড়াইলে শপিংব্যাগে মিলল শিশুর মরদেহ

রংপুরের তারাগঞ্জে মাঠে মাঠে চলছে শিশু-কিশোরের আলু তোলার ধুম

কুড়িগ্রামের রাজারহাটে টিসিবি পণ্য নিতে দীর্ঘ লাইন ভোগান্তিতে সাধারণ মানুষ

সাভারে সেনা অভিযানে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী