নড়াইলে শপিংব্যাগে মিলল শিশুর মরদেহ
নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে শপিংব্যাগে রাখা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলা শহর থেকে মালিবাগ বাসস্ট্যান্ডে যাওয়ার সংযোগ সড়কে ইটভাটার পাশে শপিংব্যাগে কে বা কারা মরদেহটি ফেলে যায়। কখন শিশুটির মরদেহ ফেলে রাখা হয়েছে, তা কেউ জানাতে পারেননি। বুধবার দুপুরে কুকুর যখন টানাহেচড়া করছিল, তখন স্থানীয়রা এগিয়ে আসলে ব্যাগের মধ্যে কাপড়ে মোড়ানো মরদেহটি দেখতে পান তারা।
আরও পড়ুননড়াইল সদর থানার ওসি মো: ওলি মিয়া জানান, উদ্ধার করা মৃত শিশুটির বয়স ছয় মাস হতে পারে। ময়না তদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1772025367.jpg)