ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৬ দুপুর

ইরানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

ইরানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইসফাহানে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একটি সামরিক হেলিকপ্টার ফলের বাজারে বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ডরচেহ শহরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। পরে জরুরি সেবাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, দুর্ঘটনায় পাইলট, কো-পাইলট এবং বাজারে থাকা দুই ফল বিক্রেতা নিহত হন। সংস্থাটি জানিয়েছে, ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে যন্ত্রাংশ সংগ্রহে সমস্যার কথা উল্লেখ করে ইরানি কর্মকর্তারা বহুদিন ধরেই দেশটির পুরনো বিমানবহর রক্ষণাবেক্ষণে চ্যালেঞ্জের কথা বলে আসছেন। 

আরও পড়ুন

বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বিমান নিরাপত্তার রেকর্ড খুবই খারাপ এবং সেখানে বারবার দুর্ঘটনা ঘটে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে কেনা বহু বিমান ইরানে এখনও ব্যবহৃত হচ্ছে এবং রক্ষণাবেক্ষণের জন্য মূল খুচরা যন্ত্রাংশের অভাব আছে। গত সপ্তাহে, যুক্তরাষ্ট্রে নির্মিত ইরানি বাহিনীর একটি এফ-৪ ফ্যান্টম টু যুদ্ধবিমান প্রশিক্ষণ উড্ডয়নের সময় পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হামাদান-এ বিধ্বস্ত হয়। এতে পাইলট নিহত হন। সূত্র : জিও নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী