ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২৩ দুপুর

বগুড়ার শাজাহানপুরে মসলা কারখানায় অভিযান 

বগুড়ার শাজাহানপুরে মসলা কারখানায় অভিযান, ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরের মাদলা কাজীপাড়ায় আরএসি ইন্ডাস্ট্রি নামের একটি মসলা কারখানায় অভিযান পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বগুড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় যৌথভাবে অভিযান পরিচালনা করে এই দন্ড প্রদান করে।

অভিযান পরিচালনাকালে ওই কারখানায়-টেক্সটাইল রঙ মিশিয়ে হলুদ ও মরিচ গুড়া তৈরি করতে দেখা য়ায়। এছাড়াও অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে মসলা তৈরি, পঁচা মরিচ ও নষ্ট হলুদ গুড়া করতে দেখা যায়। অভিযানকালে আনুমানিক পাঁচ কেজি হলুদ রঙ এবং দেড় কেজি লাল রঙ জব্দ করা হয়; যা ইন্ডাস্ট্রিয়াল রঙ এবং খাবারে ব্যবহার নিষিদ্ধ। এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আরএসি ইন্ডাস্ট্রি নামক মসলা কারখানার মালিককে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৫ ধারায় তিন লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল মিয়াসহ সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী