ভিডিও রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৮ দুপুর

রাতে বিগ ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

রাতে বিগ ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বৃষ্টিতে ভেসে গেছে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ম্যাচ। দ্বিতীয় দিন ক্যান্ডিতে অনুষ্ঠেয় ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচেও সেরকম শঙ্কা থাকছে। ম্যাচটা মাঠে গড়াবে রোববার বিকাল সাড়ে ৩টায়।

 তাছাড়া আজ হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ২০২৪ আসরের দুই ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও ভারতও। দুই দলই অপরাজিত থাকায় ম্যাচটা জমজমাট হবে তাতে কোন সংশয় নেই। আহমেদাবাদে ম্যাচটা মাঠে গড়াবে সন্ধ্যা ৭-৩০ মিনিটে। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। 

বার্বাডোজে অনুষ্ঠিত গত আসরের ফাইনালে অবশ্য শেষ হাসি হেসেছিল ভারত। ৭ রানে জিতে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল তারা। এবার কী সেই হারের প্রতিশোধ নেবে প্রোটিয়া দল? ম্যাচের আগে আলোচনায় রয়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। কারণ, র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই বাঁহাতি এখন পর্যন্ত টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। অসুস্থতার কারণে একটি ম্যাচ খেলতেও পারেননি।

তবে অধিনায়ক সূর্যকুমার যাদব আস্থা রেখেছেন অফ-ফর্মে থাকা এই ওপেনারের ওপর। তার ভাষ্য, ‘অভিষেকের ফর্ম নিয়ে যারা চিন্তিত, আমি বরং তাদের নিয়েই চিন্তিত। এটি দলীয় খেলা, এমনটা হতেই পারে। দল চায় সে নিজের স্বভাবসুলভ খেলাটা খেলুক। সে রান করলে ভালো, না করলে আমরা আছি তাকে সামলাতে। গত বছর সে আমাদের জন্য দায়িত্ব নিয়েছিল, এবার আমরা তার পাশে থাকবো।’

আরও পড়ুন

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে ওঠা ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকলেও তাদের ব্যাটিং বিভাগ পুরোপুরি জ্বলে ওঠেনি। ম্যাচের ফল নির্ধারণে আবারও স্পিন বড় ভূমিকা রাখতে পারে। যার প্রভাবক হতে পারেন ভারতের হয়ে টি-টোয়েন্টির শীর্ষ বোলার বরুণ চক্রবর্তী। এখন পর্যন্ত চার ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।

এইডেন মারক্রামের নেতৃত্বে থাকা প্রোটিয়ারা অবশ্য বেশ ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী! রয়েছে ভালো ছন্দে। কেশব মহারাজের নেতৃত্বে তাদের স্পিন আক্রমণ গ্রিপ পাওয়া উইকেটে কার্যকর প্রমাণিত হয়েছে। পাশাপাশি ব্যাটিং ইউনিটও সাড়া দিচ্ছে পরিস্থিতি অনুযায়ী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে বিগ ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

বয়স ১৬ হলেই মিলবে এনআইডি

বিশ্বশক্তির চাপের কাছে ইরান মাথা নত করবে না : পেজেশকিয়ান

কেইনের জোড়া গোলে শীর্ষ স্থান মজবুত করল বায়ার্ন 

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

পাকিস্তানকে পাল্টা জবাব দিতে আফগানিস্তানে জরুরি বৈঠক