ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০১ দুপুর

বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজি : ছাত্রদলের সাবেক নেতাসহ  ৪ জন কারাগারে

সংগৃহিত,বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজি : ছাত্রদলের সাবেক নেতাসহ  ৪ জন কারাগারে

স্টাফ রিপোর্টার:  সরকারি কর্মচারীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।গত শুক্রবার বিকেলের তাদেরকে কারাগারে পাঠানো হয়।এর আগে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। 

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার জানান, গ্রেফতারকৃতরা হলো গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও মহিষাবান সরকার পাড়া এ.ইউ দাখিল মাদ্রাসার সভাপতি মাহমুদুল হাসান মোহন, তার সহযোগী মেহেদী হাসান, রবিউল ইসলাম রকি ও আশেকুল ইসলাম। 

মামলা সুত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে কর্মরত কার্য সহকারী আব্দুল  হান্নান গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকায় একটি রেস্টুরেন্টে  এক নারীর সাথে কফি পান করছিলেন। এসময় গ্রেফতারকৃতরা রেস্টুরেন্টে প্রবেশ করে আব্দুল হান্নান ও ওই  নারীকে অপহরন করে তুলে নিয়ে যায়। পরে একটি ঘরে আটকে রেখে ওই নারীর সাথে বিভিন্ন ধরনের ছবি তোলার পর  মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

আব্দুল হান্নান তাৎক্ষনিক ২০ হাজার টাকা দেন এবং পরে ব্যাংক থেকে আরও ১ লাখ ৮০ হাজার টাকা তুলে দেন। অপহরণকারীরা আবদুল হান্নানের কাছে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে ছেড়ে দেন। পরদিন থেকে বাকী ৮ লাখ টাকার জন্য মোবাইল ফোনে চাপ দিতে থাকেন। একারনে গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

আরও পড়ুন

শুক্রবার গ্রেফতারকৃত চারজনকে আদালতে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী