ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪১ রাত

রমজানে ঢাবিতে খাদ্যের মান বৃদ্ধি ও মূল্য হ্রাসের দাবি জানালো ছাত্রদল

ছবি: সংগৃহীত, রমজানে ঢাবিতে খাদ্যের মান বৃদ্ধি ও মূল্য হ্রাসের দাবি জানালো ছাত্রদল

ঢাবি প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে খাদ্যের মান বৃদ্ধি ও মূল্য হ্রাসের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আত্মসংযম, আত্মশুদ্ধি, পারস্পরিক সহমর্মিতা ও আত্মত্যাগের মাস পবিত্র রমজান। এ মাসটি যেমন বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত, তেমনি বিশ্ব মুসলিম উম্মাহর জন্যও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সেহরি ও ইফতারকে কেন্দ্র করে এ মাসে ধর্মপ্রাণ মুসলমানদের জীবনযাত্রায় আসে ভিন্নমাত্রা।

তবে প্রতি বছরের মতো এবারও রমজান ঘিরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের ক্যান্টিনসহ বিভিন্ন খাবারের দোকানে খাদ্যের মান ও মূল্য নিয়ে শিক্ষার্থীদের ভোগান্তির আশঙ্কা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে। ছাত্রদলের নেতারা বলেন, বিশেষ এই মাসে শিক্ষার্থীরা যেন সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার পায়, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

আরও পড়ুন

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে সেহরি ও ইফতারে পরিবেশিত খাবারের মান নিশ্চিত করা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের স্বার্থে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা প্রত্যাশা করছেন। রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করে শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ইবাদত ও শিক্ষাজীবন পরিচালনা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করার দাবিও জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে ঢাবিতে খাদ্যের মান বৃদ্ধি ও মূল্য হ্রাসের দাবি জানালো ছাত্রদল

সেহরির দোয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কানাডার অভিনন্দন

একুশে ফেব্রুয়ারি নিয়ে ডিএমপির বিশেষ পরিকল্পনা

রমজানে ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

দলীয় প্রভাব নয়, আইনের শাসনই হবে শেষ কথা: প্রধানমন্ত্রী